Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ফটিকছড়িতে নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল প্রবাসীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ অক্টোবর ২০২৬ ১৯:২৫

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজের দুইদিন পর পুকুর থেকে মো. ফারুক উদ্দিন (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার জাফতনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহানপুর মুফতি বাড়ি এলাকার পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ফারুক উদ্দিন ওই এলাকার মৃত আবুল কাশেম ও নুর নাহার বেগমের ছেলে। দীর্ঘদিন প্রবাসে থাকার পর তিনি দেশে ফেরেন।

পরিবার সূত্রে জানা যায়, দেশে ফেরার পর তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে হাঁটাচলার সময় শরীরের ভারসাম্য রাখতে পারতেন না। চলাফেরার সময় প্রায়ই পড়ে যেতেন তিনি। দুইদিন আগে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন ফারুক উদ্দিন। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে গিয়ে পাশের একটি পুকুরে তার মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান বলেন, ‘পুকুর থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।’

ওসি আরও বলেন, ‘স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে ফারুক উদ্দিন চলাফেরায় ভারসাম্যহীনতায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, চলাচলের সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর