Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গোপালগঞ্জে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ১২:২৩

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদরে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ফারহান মোল্লা নামে এক শিশু নিহত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফারহান মোল্লা (৩) উপজেলার করপাড়া গ্রামের খাইরুল মোল্লার ছেলে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল রহমান বলেন, ‘বিকেলে শিশু ফারহানকে সঙ্গে নিয়ে বাজার করতে বলাকইড় বাজারে যান মা। এ সময় ওই শিশু মায়ের হাত ছেড়ে সড়কের ওপর দৌড় দিলে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে মারাত্মক আহত হয়। পরে আশপাশের লোকজন শিশু ফারহানকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর