Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুড়িগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ০৯:৪০

বাসের ধাক্কায় ভেঙেচুরে যাওয়া অটোরিকশা।

কুড়িগ্রাম: কুড়িগ্রামের কাঁঠালবাড়ীতে ঢাকাগামী বাসের ধাক্কায় মনিকা (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ী বিদ্যা কানন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম থেকে রওনা হওয়া একটি ঢাকাগামী বাস পেছন থেকে যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চারজন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু মনিকাকে মৃত ঘোষণা করেন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আহতদের মধৌ দুজনের অবস্থা গুরুতর।
ত‌বে তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।

বিজ্ঞাপন

কু‌ড়িগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর শাহে নেওয়াজ জানান, ‘হাসপাতালে তিনজন এসেছিলেন, এর মধ্যে এক শিশুকে মৃত অবস্থায় পেয়েছি আমরা। আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো’ হয়েছে।

কু‌ড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর