Saturday 17 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় জেলা প্রশাসকের কার্যালয়ে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ অক্টোবর ২০২৬ ২০:৪৪

ছবি: প্রতীকী

খুলনা: জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় জেলা আইসিটি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের দ্বিতীয় তলায় আইসিটি কেন্দ্রে আগুন লাগে। আগুনে ঘরের ব্যাটারি, এসি, ফ্যান ও আসবাবপত্রসহ বিভিন্ন সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন।

খুলনা ফায়ার সার্ভিসের উপপরিচালক মাসুদ রানা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া এই মুহূর্তে বলা সম্ভব নয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর