চুয়াডাঙ্গা: কক্সবাজারে বেড়াতে গিয়ে অবস্হানরত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ৬ স্বজন হারিয়েছেন চাকরির সুবাদে চুয়াডাঙ্গায় বসবাসরত নুর আলম।
নুর আলম বরিশাল জেলার উজিরপুর উপজেলার বাসিন্দা। তিনি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড ঔষুধ কোম্পানির চুয়াডাঙ্গায় মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) হিসেবে কর্মরত।
মুঠোফোনে নুর আলম জানান, গত বুধবার (১৪ অক্টোবর) স্ত্রী ফারিহা কবির, সাত বছরের ছেলে ফায়িজান আহম্মেদ, তিন শ্যালিকা ও এক শ্যালককে নিয়ে কক্সবাজারে বেড়াতে যান। অফিসের কাজ থাকায় শুক্রবার (১৬ অক্টোবর) পরিবারের সদস্যদের সেখানে রেখে তিনি চুয়াডাঙ্গায় ফিরে আসেন। শনিবার (১৭ অক্টোবর) তাদের কক্সবাজার থেকে ফেরার কথা ছিল। কিন্তু সকালে তাদের অবস্হানরত রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার স্ত্রী, সন্তান, তিন শ্যালিকা ও এক শ্যালক মারা যাওয়ার খবর পান তিনি। খবর পেয়েই তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হন। শনিবার (১৭ অক্টোবর) তাদের ফিরে আসার কথা ছিল। কীভাবে আগুন লাগল জানি না। আমার স্ত্রী, সন্তানসহ পরিবারের ৬ জন মারা গেছে। এর বেশি কিছু বলার মতো অবস্থায় নেই।
শনিবার কক্সবাজার থেকে পরিবারের সদস্যদের চুয়াডাঙ্গায় ফিরে আসার কথা থাকলেও তাদের ফেরার অপেক্ষার বদলে দক্ষিণ হাসপাতালপাড়ার ভাড়া বাসায় এখন ঝুলছে শুধু তালা। স্ত্রী-সন্তানসহ পরিবারের ৬ সদস্যকে হারিয়ে শোকে পাথার হয়ে গেছেন নুর আলম।
কক্সবাজার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফিরোজ কবির বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি একই পরিবারের মা ছেলে চুয়াডাঙ্গা জেলার, বাকি ৪ জন তাদের আত্মীয়-স্বজন হতে পারে।