Monday 19 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইউপি তফসিলের আগেই রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ ‎

সিনিয়র করেসপন্ডেন্ট
১৯ অক্টোবর ২০২৬ ২২:৩৯

জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

‎ঢাকা: প্রথম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করছে নির্বাচন কমিশন (ইসি)।
‎
‎সোমবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
‎
‎এসময় ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। এ বিষয়ে তফসিল ঘোষণার আগেই কাজ করা হবে। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি। তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।
‎
তিনি ‎জানান, নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে।
‎
‎সেসঙ্গে চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, মনে হয় না যে সব করতে পারব। এটা আমার ব্যক্তিগত মত। তিনি জানান, চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব নাও হতে পারে।
‎
‎আবহাওয়া ও পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।
‎
‎নির্বাচনী আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলেও জানান তিনি।
‎
‎অন্য এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, কমিশন বর্তমানে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কাজ করছে। এ নির্বাচন নিয়ে ব্যস্ততার কারণে অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
‎
‎ ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদের রোডম্যাপ অনুযায়ী, ৫ ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ২১ জানুয়ারি।  দ্বিতীয় ধাপ ৪ ফেব্রুয়ারি। তৃতীয় ধাপ হবে ২৯ এপ্রিল। চতুর্থ ধাপ ১৩ মে এবং ২৭ মে পঞ্চম ধাপ। অর্থাৎ শেষ ধাপের ভোট হবে ২৭ মে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর