Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দলগুলোর সঙ্গে ইসির মতবিনিময় শুরু ২৯ নভেম্বর

সিনিয়র করেসপন্ডেন্ট
২৪ নভেম্বর ২০২৬ ১৬:৫০

নির্বাচন কমিশন। ছবি: সারাবাংলা

ঢাকা: স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেস্বর পর্যন্ত তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২৯ ও ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর মোট ৫৫টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় হবে।

আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেসব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হয়েছে, সেসব দলসহ নতুন চারটি দলের সঙ্গে মতবিনিময় হবে।

নির্বাচন কমিশন প্রকাশিত তালিকা অনুযায়ী, প্রথমধাপে ১ হাজার ৪২টি, দ্বিতীয় ধাপে ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৩৮৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ধাপের ভোট ২৭মে অনুষ্ঠিত হবে। এরপর অন্যান্য স্থানীয় নির্বাচনও সম্পন্ন করবে সংস্থাটি।

বিজ্ঞাপন

আরও ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ ১৬:২৯

আরো

সম্পর্কিত খবর