Tuesday 24 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / রাশি রাশি ভারা ভারা ধান কাটা হল সারা

হাবিবুর রহমান
২৪ নভেম্বর ২০২৬ ১৬:৩৩ | আপডেট: ২৪ নভেম্বর ২০২৬ ১৬:৩৭

চলছে হেমন্তকাল। মাঠে মাঠে পাকা ধান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার আমন ধানের ফলন ভালো হয়েছে, বলা যায় বাম্পার ফলন। তাই উৎপাদন ব্যয়ের কথা ভুলে আপাতত ধানকাটায় ব্যস্ত কৃষকেরা। এর পর জমিতে শুরু হবে শীতকালীন সবজি চাষ। দেশের অন্যান্য জেলার মতো বগুড়ার সারিয়াকান্দির যমুনার চরেও শুরু হয়েছে ধানকাটা উৎসব। কৃষকরা সেখানে প্রতিদিন ভোরবেলা থেকে আমন ধান কাটছেন। পরে সেই ধান নিয়ে বাড়ি ফিরছেন। সম্প্রতি সারিয়াকান্দির চরে গিয়ে ধানকাটার চিত্র ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

আরও ৫ দিনের রিমান্ডে সাঈদ খোকন
২৪ নভেম্বর ২০২৬ ১৬:২৯

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর