Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / প্রদীপের আলোয় দীপাবলি উৎসব

হাবিবুর রহমান
৮ নভেম্বর ২০২৬ ২৩:১০ | আপডেট: ৮ নভেম্বর ২০২৬ ২৩:১২

হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্যামাপূজাকে ঘিরে রাজধানীর বাসাবো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বাসাবোর শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতার মন্দিরে দীপাবলি উৎসবে মেতে  উঠেছে ভক্ত ও দর্শনার্থীরা। এ সময় মন্দির প্রাঙ্গণজুড়ে প্রদীপের আলো, মোমবাতি ও আলোকসজ্জায় তৈরি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। অসংখ্য ভক্ত ধর্মীয় আচার-অনুষ্ঠান, প্রার্থনা ও পূজা-অর্চনায় অংশ নেন। মন্দির ঘুরে  দীপাবলি উৎসবের ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

 

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর