Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ছবির গল্প / যেখানে তৈরি হচ্ছে শিশুর আনন্দ অনুষঙ্গ

হাবিবুর রহমান
২৯ অক্টোবর ২০২৬ ১৯:৪৪

শিশুদের আনন্দ উদযাপনের অন্যতম প্রধান অনুষঙ্গ খেলনা। ইদানিং ভারী ধাতুর খেলনার চেয়ে প্লাস্টিকের খেলনার-ই চাহিদা বেশি। কারণ, এগুলো দেখতে রঙিন, ওজনে হালকা এবং সহজে ভাঙে না। এমনকি কম দাম ও মোটামুটি স্থায়িত্বের কারণে শিশুদের প্লাস্টিকের খেলনা কিনে দেন অনেক অভিভাবক। ফলে দেশে গড়ে উঠেছে খেলনার বাজার। আর এই বাজারের বড় একটি অংশ বর্তমানে দেশি উৎপাদনকারীদের নিয়ন্ত্রণে। খেলনা তৈরির বড় কেন্দ্র গড়ে উঠেছে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায়। সেখানে ছোট-বড় অসংখ্য খেলনা কারখানা রয়েছে। আর এসব খেলনার পাইকারি বাজার গড়ে উঠেছে ঢাকার চকবাজার এলাকায়। সম্প্রতি কামরাঙ্গীরচর এলাকা ঘুরে খেলনা কারখানার ছবিগুলো ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর