Tuesday 20 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাদক-জুয়া বরদাশত করা হবে না, কল্যাণের রাজনীতি করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৬ ১৫:৪২

ঢাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড এম এ মুহিত বলেছেন, মাদকদ্রব্য বিক্রি, সেবন কিংবা জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না।

তিনি বলেন, ‘একটি রাজনৈতিক দলের নিজেদের কোনো রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই, তারা জনগণের উন্নয়ন কিংবা পাশে থাকার কথা না বলে কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে। বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী এসব অপরাজনীতিকে সামাজিকভাবে বর্জন ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।’

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যায় সনাতনী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মোট ১৪০ বান্ডিল ঢেউটিন এবং নগদ অর্থ তুলে দেওয়া হয়।

মাদককারবারিদের হুঁশিয়ারি দিয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীকে এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি যেকোনো সময়ের চেয়ে ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।’

ড. এম এ মুহিত বলেন, ‘আগের দিনের সেই হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘সরকার দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও মানোন্নয়ন করা হচ্ছে। শিক্ষকরা সম্মানিত হলে এবং উন্নত প্রশিক্ষণ পেলে আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। একইসঙ্গে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মান ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে।’

বিরোধী ও সমালোচনাকারী রাজনৈতিক দলগুলোর কড়া সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. মুহিত বলেন, ‘একটি রাজনৈতিক দলের নিজেদের কোনো রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। তারা জনগণের উন্নয়ন কিংবা পাশে থাকার কথা না বলে কেবল সরকার ও অন্যের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে।’ বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী এসব অপরাজনীতিকে সামাজিকভাবে বর্জন ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি শাসন ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত রাস্তাঘাটের দ্রুত সংস্কার করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম, দলীয় নেতারা এবং সুধীজন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর