Wednesday 21 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ট্রেনের ছাদে ভ্রমণের সময় সেতুর রেলিংয়ে ধাক্কা, যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৬ ২৩:৩৫

প্রতীকী ছবি

রাজবাড়ী: জেলায় ট্রেনের ছাদে ভ্রমণের সময় রেলসেতুর রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে রাজবাড়ীর কালিকাপুর রেলসেতুতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনের ছাদে ওই যুবক অবস্থান করছিলেন। ট্রেনটি কালিকাপুর রেলসেতু অতিক্রম করার সময় সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে তিনি ছাদ থেকে নিচে খালের পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে সন্ধ্যায় রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বলে জানান রাজবাড়ী রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) প্রকাশ।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর