Friday 23 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুলনায় ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ অক্টোবর ২০২৬ ১৯:৫৮

প্রতীকী ছবি।

খুলনা: খুলনায় ছাদ থেকে পড়ে সম্রাট ঢালী (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খানজাহান আলী থানাধীন মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিলে এ ঘটনা ঘটে।

ওই যুবক খুলনার দৌলতপুর থানার সেনপাড়া বউবাজার এলাকার কানাই ঢালীর ছেলে।

পুলিশ জানায়, সকালে সম্রাট ঢালীসহ তিনজন ব্যক্তি মিরেরডাঙ্গা এ্যাজাক্স জুট মিলের ভেতরে চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। পরবর্তীতে নিরাপত্তাকর্মীদের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মিলের ছাদ থেকে লাফিয়ে পড়ে সম্রাট গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত সম্রাটকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টার দিকে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল বাশার সম্রাট যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর