Thursday 22 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজবাড়ীতে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ অক্টোবর ২০২৬ ১৯:২৮

রাজবাড়ী: জেলায় মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান চালিয়ে তিন কেজি ইলিশ মাছ ও ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে গোয়ালন্দ ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটি ও দৌলতদিয়া নৌ-পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া অংশে এ অভিযান চালানো হয়।

রাজবাড়ী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফ হোসাইন অভিযানে নেতৃত্ব দেন।

এ সময় গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, স্টেনো মো. মোফাজ্জেল হোসেন এবং দৌলতদিয়া নৌ-পুলিশের পাঁচ সদস্যের একটি দল অংশ নেয়।

অভিযান শেষে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সকালে ইঞ্জিনচালিত ট্রলারে করে পদ্মা নদীর নির্ধারিত এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দৌলতদিয়া নৌ-পুলিশের একটি দল স্পিডবোট নিয়ে অভিযানে সহায়তা করে। উপস্থিতি টের পেয়ে অবৈধভাবে ইলিশ শিকার করা জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যান।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, পরে নদী থেকে ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জাল রাজবাড়ী সদর উপজেলার মৌলভিঘাট এলাকায় পদ্মা নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া অভিযানে জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর