Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বেনাপোল সীমান্ত থেকে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ০৯:৫৪

বেনাপোল: যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত থেকে আরিফুল ইসলাম (৪৫) নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দৌলতপুর সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফুল ইসলাম যশোর জেলার বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, তিনি দৌলতপুর ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলাসহ মোট আটটি মামলা রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিকে রোববার (২৫ অক্টোবর) সকালে যশোর আদালতে পাঠানো হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর