Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈশ্বরদীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৩:১৭

যুবকের মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস।

পাবনা: পাবনার ঈশ্বরদীতে পোলট্রি খামারের চারপাশের বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকালে দিকে ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া একটি খামারে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তিনি।

নিহত আলামিন মুলাডুলি ইউনিয়নের দরগাপাড়া এলাকার আরোপ সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, খামারের শেডের চারপাশে দেওয়া বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান আলামিন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রূপপুর মডার্ন ফায়ার সার্ভিসের কর্মীরা। এ সময় বৈদ্যুতিক তারে আলামিনের মরদেহ আটকে থাকতে দেখেন তারা। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর