Monday 26 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পটুয়াখালীর বৌদ্ধবিহারগুলোতে উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ অক্টোবর ২০২৬ ১৪:১৬ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ১৪:২৮

বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

পটুয়াখালী: পটুয়াখালী আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরের পথ চলার প্রত্যয়ে পটুয়াখালীর বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা।

 

সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় ফুল ও প্রদীপ নিবদনে বৌদ্ধবিহার গুলোতে সমবেত হন রাখাইন নর-নারীদের। দিনভর নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে।

উৎসব উপলক্ষ্যে জেলার রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে ওড়ানো হবে রং বেরংয়ের ফানুস। আরাকানিক পঞ্জিকা (চন্দ্র-সৌর পঞ্জিকা) অনুযায়ী কুয়াকাটার রাখাইনরা আজ এদিনটি উদযাপন করছে বলে জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা।

বিজ্ঞাপন

আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ি পূর্ণিমা থেকে আশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর