Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নগদের মাধ্যমে নভোএয়ারের টিকেট কিনলে ১০% ছাড়

সারাবাংলা ডেস্ক
২৭ অক্টোবর ২০২৬ ১২:২৬

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ারের টিকেটে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) কোম্পানি ‘নগদ’।

সম্প্রতি নগদের প্রধান কার্যালয়ে দুই কোম্পানির মধ্যে এ সংক্রান্ত চুক্তি হয়।

চুক্তির আওতায় নভোএয়ারের নিজস্ব বিক্রয়কেন্দ্র থেকে টিকেটের মূল ভাড়া মেটানোর সময় নগদে পেমেন্ট করলে গ্রাহকেরা এই সুবিধা পাবেন। আগামী ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ ছাড় মিলবে।

রোববার (২৫ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে নগদ বলেছে, নির্ধারিত মেয়াদের মধ্যে গ্রাহকরা তাদের নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য টিকেট কিনেও এ ছাড় উপভোগ করতে পারবেন।

নগদের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সরওয়ার ভূইয়া বলেন, “গ্রাহকদের জীবন সহজ ও সাশ্রয়ী করাই নগদের মূল লক্ষ্য। বিমান ভ্রমণকে আরও সহজলভ্য করতে আমরা নভোএয়ারের সঙ্গে এই উদ্যোগ নিয়েছি।”

বিজ্ঞাপন

নভোএয়ারের ডিরেক্টর অব মার্কেটিং অ্যান্ড সেলস সোহেল মজিদ বলেন, “নগদের সঙ্গে এই অংশীদারত্বের মাধ্যমে আমরা যাত্রীদের টিকেট ক্রয়ে বাড়তি সুবিধা দিতে পেরে আনন্দিত। এই সুযোগ আকাশপথে ভ্রমণকে আরও উৎসাহিত করবে।”

চুক্তি সই অনুষ্ঠানে নগদের হেড অব বিজনেস সেলস মো. সাইদুর রহমান দিপু এবং নভোএয়ারের সহকারী ব্যবস্থাপক মাজহারুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর