Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইলফোন উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৭:৩৮

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম: চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রযুক্তিনির্ভর অনুসন্ধানে হারানো ১০৭টি মোবাইলফোন উদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরীর নাসিরাবাদ পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মোবাইলফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।

জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম জেলার ১৭টি থানায় মোবাইলফোন হারানো-সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) তথ্য পর্যালোচনা করে উদ্ধার অভিযান শুরু করে ডিবি। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অনুসন্ধান চালিয়ে ১০৭টি মোবাইলফোন উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মো. মাসুদ আলম দায়িত্ব গ্রহণের পর জেলার আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন ও জনসেবামূলক কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন উদ্যোগ নেন। তার দিকনির্দেশনায় হারানো মোবাইলফোন উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি।

বিজ্ঞাপন

পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইলফোনগুলো মালিকদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইলফোন ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এ ধরনের উদ্যোগ পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াবে।

জেলা পুলিশ জানায়, হারানো সম্পদ উদ্ধার, অপরাধ প্রতিরোধ এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনসেবার মান উন্নয়নে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর