Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে ফেনসিডিল উদ্ধারের মামলায় বাসচালকের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ১৬:৫৬

সিরাজগঞ্জ: জেলায় ১০৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধারের ঘটনায় করা মামলায় নাবিল পরিবহনের চালক মো. রমজান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

তবে এ মামলার অপর আসামি বাস সুপারভাইজার মো. রিফাতুল ইসলাম ওরফে রিফাতকে খালাস দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আব্দুল লতিফ আকন্দ।

আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ২ আগস্ট ভোরে যমুনা সেতু পশ্চিম থানার গোলচত্বরে মহাসড়কে পুলিশের তল্লাশিকালে দিনাজপুর থেকে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি এসি বাস থামানো হয়। পরে বাসটির ড্যাশবোর্ড ও একটি স্কুলব্যাগ থেকে মোট ১০৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ৫৯ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ ঘটনায় বাসচালক রমজান আলী ও সুপারভাইজার রিফাতুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আদালত চালক রমজান আলীকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ও পলাতক ছিলেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর