Tuesday 27 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জবির নতুন প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমদ

জবি করেসপন্ডেন্ট
২৭ অক্টোবর ২০২৬ ২০:০৪ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৬ ২০:২৫

অধ্যাপক ড. নাছির আহমদ।

জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশটি আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী দুই বছরের জন্য অধ্যাপক ড. নাছির আহমদকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. নাছির আহমদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর