Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চবিতে নতুন প্রক্টর হলেন অধ্যাপক কামরুল হোসেন

চবি করেসপন্ডেন্ট
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৭

অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে জারি করা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. হাছান মিয়া স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এ নিয়োগ ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) পূর্বাহ্ণ থেকে কার্যকর হবে।

অফিস আদেশে বলা হয়, অধ্যাপক ড. মো. কামরুল হোসেনকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রদেয় ভাতা ও অন্যান্য সুবিধাসহ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে এক বছরের জন্য প্রক্টর নিয়োগ করা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সর্বোচ্চ চেষ্টা করব। বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও শিক্ষার্থীদের কল্যাণে নিরন্তর কাজ করে যাব।’

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

নওগাঁয় বাসচাপায় ভ্যানচালক নিহত
২২ সেপ্টেম্বর ২০২৬ ১৩:০০

আরো

সম্পর্কিত খবর