Friday 06 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে: রিজভী

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ নভেম্বর ২০২৬ ১৭:৪৪

ঢাকা: পোশাকশ্রমিকদের আন্দোলনের আড়ালে সহিংসতা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, যুবলীগ ও ছাত্রলীগ এসব ঘটনায় উসকানি দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থানের চেষ্টা করছে।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ-সংশ্লিষ্ট কারখানার মালিকরাও এই অরাজকতার সঙ্গে জড়িত। প্রতিবেশী দেশ থেকেও উসকানি দেওয়া হচ্ছে।’

শুক্রবার (৬ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শ্রমিক আন্দোলনে উসকানি দিয়ে উত্তেজনা তৈরি করে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা করলে কেউই লাভবান হবে না বলে মন্তব্য করে রিজভী বলেন, ‘একটি কৃত্রিম সংকট তৈরির জন্যই এসব আন্দোলন করানো হচ্ছে।’

বিজ্ঞাপন

পলাতক শক্তিও আত্মগোপনে থেকে নানা কাজ করছে। শ্রমিক আন্দোলনের প্রতি বিরোধীদলের সংহতি প্রকাশের মধ্য দিয়ে ফ্যাসিবাদের সঙ্গে তাদের গোপন সম্পর্কের প্রমাণ পাওয়া যায় বলেও দাবি করেন রিজভী।

তিনি জানান, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দলীয় কর্মসূচি উপলক্ষ্যে শনিবার (৭ নভেম্বর) রাজধানীসহ সারা দেশের অধিকাংশ জেলা ও মহানগরে শোভাযাত্রা (র‍্যালি) হবে। সকাল সাড়ে ৮টায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রার উদ্বোধন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর