Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টোকিওতে হাসপাতাল, জাদুঘর পরিদর্শনে জুবাইদা রহমান

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১২:৩১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১২:৩৩

জাপান সফরের তৃতীয় দিনে টোকিওতে স্বাস্থ্যসেবা, প্রবীণ পরিচর্যা ও সংস্কৃতিবিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।

বুধবার (২৮ অক্টোবর) দিনের কর্মসূচির অংশ হিসেবে তিনি একটি হাসপাতাল, একটি হোম-কেয়ার নার্সিং সেন্টার ও টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন। পরে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সকালে টোকিওর হানেদা ইনোভেশন সিটিতে অবস্থিত ফুজিতা হেলথ ইউনিভার্সিটি হানেদা ক্লিনিক পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন ডা. জুবাইদা রহমান। এ সময় ক্লিনিকের উন্নত চিকিৎসাপ্রযুক্তি ও বিভিন্ন স্বাস্থ্যসেবা সম্পর্কে তাকে অবহিত করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, বিশ্বে এ ধরনের মাত্র পাঁচটি সিটি স্ক্যানার রয়েছে। এ ছাড়া তিনি ক্লিনিকের পেট-সিটি ও এমআরআই সুবিধা এবং বিভিন্ন নমুনা সংগ্রহে ব্যবহৃত রোবট প্রযুক্তি সম্পর্কে ধারণা নেন।

পরে টোকিওর বুনকিও-কু এলাকায় সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন পরিচালিত কমিউনিটিভিত্তিক হোম-কেয়ার নার্সিং সেন্টার হংগো পরিদর্শন করেন তিনি। সেখানে নার্সিং ও পুনর্বাসন কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান।

দুপুরের খাবারের পর ইউয়েনো পার্কে অবস্থিত টোকিও ন্যাশনাল মিউজিয়াম পরিদর্শন করেন তিনি। এ সময় জাপানের ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন নিদর্শন ঘুরে দেখেন।

বিকেলে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন ডা. জুবাইদা রহমান। দিনের কর্মসূচির শেষ পর্যায়ে জাপানের রাজপরিবারের সদস্য প্রিন্সেস তাকামাদোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।

সারাবাংলা/এমএমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর