Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

তাহসিফের ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ হস্তান্তর

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৫:৫০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৬:১৭

অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কেএম তাহসিফ সাউরি – ছবি: সংগৃহীত

ঢাকা: বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির ময়নাতদন্ত সম্পন্ন শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের (ফরেনসিক) মর্গে তাহসিফের মরদেহ ময়নাতদন্ত করেন চিকিৎসকরা। এরপর মরদেহ পুলিশ বুঝিয়ে নেয়। পরবর্তীতে পুলিশ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন। এ সময় তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম হেলাল ছেলের মরদেহ বুঝিয়ে নেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর সন্ধ্যার দিকে তাহসিফের পরিচিত এক ছোটভাইয়ের ডাকে বাসা থেকে বেরিয়ে যান। মাকে বলে যায়, আম্মু একটু বাসার নিচ থেকে আসছি। কিন্তু তিনি আর বাসায় ফেরেননি। এরপর ২৮ অক্টোবর সন্ধ্যায় নৌ পুলিশ মরদেহ উদ্ধার করে তার বাবাকে কল দিয়ে জানালে সবাই জানতে পারে যে, তাহসিফ আর নেই। তাহসিফকে হারিয়ে উত্তরায় পরিবারে চলছে শোকের মাতম।

বিজ্ঞাপন

তার বাবা কে এম এনায়েতুল করিম হেলাল বলেন, তাহসিফের আত্মহত্যার প্রশ্নই আসে না। ও সেটি করতেই পারে না। ও খুব ভালো ছেলে। অনেক কষ্ট করে কমিশন্ড লাভ করতে হয়। তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করে অন্য এলাকায় ফেলে দেওয়া হয়েছে।

এক প্রশ্নের জবাবে বাবা হেলাল বলেন, আগে থেকে কোনো হুমকি ছিল না। কেউ তাকে হুমকি দিয়েছে এরকমও সে কখনো বলেনি আমাকে। খুবই বন্ধুত্বপুর্ণ সম্পর্ক ছিল বাবার সাথে। এমনকি তার বিয়ের জন্য মেয়ে দেখতেও বলেছিল তাহসিফ। সে সবার জন্য শপিং করতো।

তাহসিফের বাবা আরও বলেন, তাহসিফের দাফন কাজ শেষে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

তাহসিফের বাবা বলেন, ৭৭তম লং কোর্সের মাধ্যমে বিমান বাহিনীতে যোগদান করেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি চাকরি ছাড়েন। চাকরি থেকে অব্যাহতির পর কিছুদিন ক্রিকেট বোর্ডে কাজ করেছেন। নেত্র নিউজে কাজ করেছেন। এরপর সবশেষ ভার্গো টোব্যাকোতে চাকরি করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর