Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৮৬

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৯:০৬ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২২:০২

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ৮৮৬ জন আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৮৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ২২৯ জন, চট্টগ্রাম বিভাগে ২৭২ জন, ঢাকা বিভাগে ৭৫৫ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৯ জন, রাজশাহী বিভাগে ১৮৮ জন, রংপুর বিভাগে ৭৮ জন এবং সিলেট বিভাগে ১১ জন রোগী।

এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৩২ হাজার ১০৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৬২৫১ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ২৫ হাজার ৪৩৯ জন।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর