Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নভেম্বরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ২০:৩০ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২২:০১

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: নভেম্বর মাসে ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখেছে সরকার। আগামী ১ নভেম্বর থেকে আগের নির্ধারিত দামেই এসব জ্বালানি তেল বিক্রি হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, বর্তমানে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা দরে বিক্রি হচ্ছে। নভেম্বর মাসেও এসব জ্বালানি তেলের নির্ধারিত দাম অপরিবর্তিত থাকবে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা পর্যায়ে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল।

বিজ্ঞাপন

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত চিঠিতে নভেম্বর মাসের জন্য আগের নির্ধারিত মূল্য বহাল রাখার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর