Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ১২:৩৪

ঢাকা: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯০ জন গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) মো. আকতার হোসেন এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আকতার হোসেন বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৫ জন, লালবাগ বিভাগ ৬০ জন, ওয়ারী বিভাগ ৬৩ জন, মতিঝিল বিভাগ ৬২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৩৯ জন, গুলশান বিভাগ ৩৪ জন, উত্তরা বিভাগ ৩৪ জন, গোয়েন্দা বিভাগ কর্তৃক ৯ জনকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

তিনি জানান, অভিযানকালে ১৩ হাজার ৪৪৮পিস ইয়াবা, ৭৯ কেজি ১০০ গ্রাম গাঁজা, ২ বোতল বিদেশী মদ, ১টি চাপাতি, ১টি কাটার, ১ ভরি ১ আনা ১ রত্তি স্বর্ণালংকার, ৩টি মটরসাইকেল, ১১টি মোবাইল, ২৬ লক্ষ ৩৬ হাজার ৮৩০ টাকা এবং ১ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

তাহসিফের মোটরসাইকেল উদ্ধার
৩০ অক্টোবর ২০২৬ ১২:৩২

আরো

সম্পর্কিত খবর