Friday 30 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জেকে লাইফস্টাইল পরিদর্শনে বিশ্ববরেণ্য অ্যান্টি-এজিং স্পেশালিস্ট সার্জন জয়া প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩০ অক্টোবর ২০২৬ ১১:২৬

ঢাকা: জেকে লাইফস্টাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ ও এটির সামগ্রিক কার্যক্রম পরিদর্শন করে সেবার পরিধি আরও সম্প্রসারণের পরামর্শ দিয়েছেন বিশ্ববরেণ্য অ্যান্টি-এজিং স্পেশালিস্ট সার্জন মি. এ জয়া প্রকাশ।

বুধবার (২৮ অক্টোবর) জেকে লাইফস্টাইলের কার্যক্রম পরিদর্শন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, অভিজ্ঞ এস্থেটিক সার্জন এবং এজ (বয়স) ম্যানেজমেন্ট কনসালট্যান্ট মি. এ জয়া প্রকাশ।

এ সময় তিনি ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন এবং জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা কার্যক্রম, চিকিৎসক ও পুষ্টিবিদদের লাইফস্টাইল কনসাল্টেন্সি, অত্যাধুনিক ল্যাবরেটরিতে স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনকে কেন্দ্র করে পরিচালিত কার্যক্রম সম্পর্কে অবগত হন।

বিজ্ঞাপন

মি. এ জয়া প্রকাশ দীর্ঘদিন ধরে এস্থেটিক সার্জারি ও এজ ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। তার বর্ণিল ক্যারিয়ারে প্রাধান্য পাওয়া বিষয়গুলো হচ্ছে- স্বাভাবিক সৌন্দর্য বজায় রাখা, বয়স বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত পরিবর্তনগুলো যথাযথভাবে মোকাবিলা এবং চিকিৎসার ফলাফল সম্পর্কে বাস্তবসম্মত প্রত্যাশা তৈরি করা।

তিনি তার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গির আলোকে জেকে লাইফস্টাইলের সমন্বিত স্বাস্থ্যসেবা উদ্যোগ সম্পর্কে নানাবিধ বিষয় জানতে আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শনকালে মি. এ জয়া আল্টিমেট অর্গানিক লাইফের অর্গানিক ফুড, জেকে ফুড অ্যারেনার স্বাস্থ্যসম্মত খাবার ও খাদ্যাভ্যাসবিষয়ক উদ্যোগ এবং জেকে ফিটনেস অ্যারেনার ফিটনেস কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত ধারণা লাভ করেন।

মি. এ জয়া প্রকাশ মানুষের কল্যাণে এসব উদ্যোগের পরিধি সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং আরও বেশি মানুষের কাছে সমন্বিত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার বিষয়ে বিভিন্ন পরামর্শ দিয়েছেন।

জেকে লাইফস্টাইলের লক্ষ্য স্বাস্থ্যকর জীবনযাপনের অভ্যাস গড়ে তোলা এবং মানুষের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রোজা বা অটোফেজি, নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তির গুরুত্ব তুলে ধরা। এ লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠানটি পুষ্টি পরামর্শ, চিকিৎসকের নির্দেশনা, স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার এবং ফিটনেস কার্যক্রমকে সমন্বিতভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে।

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর