Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মতিঝিল আইডিয়ালে পাসের হার ৯৮.২১ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৫:১৭

– ছবি : সারাবাংলা

ঢাকা: এবারের পরীক্ষায় মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ৯৮ দশমিক ২১ শতাংশ। প্রতিষ্ঠানটির মোট ১ হাজার ৮০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৩৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে সারা দেশে পাসের হার ছিল ৫২ শতাংশের কিছু বেশি।

শ‌নিবার(৩১ অক্টোবর)প্রতিষ্ঠানটির এমন ভালো ফলাফলের পেছনে নিয়মিত ক্লাস ও মডেল টেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লাল মোহাম্মদ।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং পড়াশোনার অগ্রগতি যাচাইয়ে ধারাবাহিকভাবে মডেল টেস্ট নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজেদের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার সুযোগ পেয়েছে।

বিজ্ঞাপন

অধ্যক্ষ আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নিয়মিত বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী করা, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম জোরদার করা এবং পরীক্ষার আগে পর্যাপ্ত প্রস্তুতির ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি মনে করেন, শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার গুণগত মান ধরে রাখা এবং ফলাফল আরও ভালো করার জন্য এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর