Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হলিক্রসে পাসের হার ৯৯.৬২ শতাংশ, ৮১৬ জন জিপিএ-৫

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৩:৫১

হলিক্রস কলেজ, ঢাকা। ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় রাজধানীর হলিক্রস কলেজে পাসের হার ৯৯ দশমিক ৬২ শতাংশ। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮১৬ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে।

এ বছর কলেজটি থেকে মোট ১ হাজার ৩০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১ হাজার ২৯৮ জন। অকৃতকার্য হয়েছেন আট জন।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিজ্ঞান বিভাগ থেকে ৭৭০ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন তিন জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৯১ জন শিক্ষার্থী।

মানবিক বিভাগে ২৫৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে ৫ জন অকৃতকার্য হয়েছেন। জিপিএ-৫ পেয়েছেন ১০৪ জন।

বিজ্ঞাপন

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭৩ জন শিক্ষার্থী পাস করেছেন। এ বিভাগে অকৃতকার্য হয়েছেন দু’জন এবং জিপিএ-৫ পেয়েছেন ১২১ জন।

সব মিলিয়ে তিন বিভাগে আট জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। আর জিপিএ-৫ পেয়েছেন মোট ৮১৬ জন।

সারাবাংলা/টিএম/পিটিএম