Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কঠোর নিরাপত্তায় গোপালগঞ্জ পার হলো ১১ দলের লংমার্চের বহর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ১৫:৪০

গোপালগঞ্জ: আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গোপালগঞ্জ পার হয়েছে ১১ দলের খুলনা-কুষ্টিয়া অভিমুখী লংমার্চের বহর।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টা থেকে সাড়ে ১২টায় লংমার্চের বহর গোপালগঞ্জ অতিক্রম করে।

লংমার্চ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর নিরাপত্তাব্যবস্থা লক্ষ্য করা গেছে। জেলাজুড়ে পুলিশের নিয়মিত ফোর্স, ডিটেকটিভ ব্রাঞ্চের পাশাপাশি বিপুলসংখ্যক আর্মড পুলিশ মোতায়েন করা হয়। গুরুত্বপূর্ণ মোড়, সংযোগ সড়কের মুখ, জনশূন্যস্থান—অধিকাংশ স্থানেই আইনশৃঙ্খলাবাহিনীর সতর্ক অবস্থানও লক্ষ্য করা গেছে।

এর আগে, আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চের উদ্বোধনী করেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

বিজ্ঞাপন

উদ্বোধনী সমাবেশ শেষে সাড়ে ৮টার দিকে লংমার্চ শুরু করেন ১১ দলের নেতা কর্মীরা। পথে শরীয়তপুরের জাজিরার নাওডোবা; বাগেরহাটের ফকিরহাটের কাঁটাখালীর মোড়; খুলনা মহানগরীর বাবরী চত্বর ও ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বর; যশোরের মুড়লীর মোড়; ঝিনাইদহের বাস টার্মিনালে পথসভা করা হবে। সবশেষে কুষ্টিয়ার শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর