Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী পালন করল ভারতীয় দূতাবাস

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ২০:১৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: ভারতের লৌহমানব হিসেবে পরিচিত সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় রাষ্ট্রীয় একতা দিবস (রাষ্ট্রীয় একতা দিবস) পালন করা হয়েছে।

শনিবার (৩১অক্টোবর) এ উপলক্ষে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাদের রাষ্ট্রীয় একতা দিবসের শপথবাক্য পাঠ করান।

ভারতের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশটির ঐক্য ও সংহতি প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকার স্মরণে প্রতিবছর ৩১ অক্টোবর রাষ্ট্রীয় একতা দিবস পালন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর