Saturday 31 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন / মির্জা ফয়সল আমিনকে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩১ অক্টোবর ২০২৬ ২০:০০

বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীন

‎ঢাকা: ‎ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নম্বর-১৫৫-এর অনুচ্ছেদ ৩৯-এর দফা (৪) অনুসারে এ গেজেট প্রকাশ করা হয়। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এতে সই করেন। এরপর শপথ আয়োজনের ব্যবস্থা নেবে সংসদ সচিবালয়।
‎
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপ-নির্বাচনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ধানের শীষের প্রার্থী মির্জা ফয়সল ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামের দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।
‎
‎ত্রয়োদশ সংসদ নির্বাচনের দুই আসনে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন হয় ৯ এপ্রিল। এ উপ-নির্বাচনে ১২ এপ্রিল শপথ নেন নবনির্বাচিত সংসদ সদস্য।
‎
‎এরপর রাষ্ট্রপতি হওয়ার পর মির্জা ফখরুল ইসলামের ছেড়ে দেওয়া আসনে উপ নির্বাচন হল ২৯ অক্টোবর।

বিজ্ঞাপন