Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মিরপুরে বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১০:২৯ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ১২:০৬

দুর্ঘটনাকবলিত বাস এবং অটোরিকশা। ছবি: সংগৃহীত।

ঢাকা: রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি নবাবেরবাগ এলাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কেউ আহত হননি।

বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে কল্যানপুর স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। পরে চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শাহ আলী থানার এসআই আরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থল দিয়াবাড়ি থেকে চারজনের মরদেহ পেয়েছি। চারজনই অটোরিকশার যাত্রী ছিলেন। এরমধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা। তাদের ময়না তদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে (মর্গ) পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এশিয়ান ইউনিভার্সিটির বাসটিকে আটক করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ময়না তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইউজে/ এএ
বিজ্ঞাপন

আরো