ঢাকা: ৬ বিভাগে ১৫ প্রভাষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি)। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১৫ নভেম্বর রাত ১২টা পর্যন্ত।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
বিভাগ: ৬
পদসংখ্যা: ১৫
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির ধরন: সরকারি, স্থায়ী/অস্থায়ী
বেতন: ৪৪,০০০- ১,০৫,৯০০ টাকা
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের যোগ্যতা: পদভেদে ভিন্ন
আবেদন ফি: ৬০০ টাকা
নির্দেশনা: অনলাইনে আবেদন ফরম পূরণ ও পেমেন্ট রসিদ ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। পাঁচ সেট আবেদনপত্র নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাঠাতে হবে।
আবেদনের সময়সীমা: ১৫ নভেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত।