Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পাচ্ছে ট্রাম্পবিরোধীরা, সিনেটেও এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক
৪ নভেম্বর ২০২৬ ১০:২০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ১১:৩৫

হাউস অব রিপ্রেজেন্টেটিভস। ছবি: রয়টার্স।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন বিরোধী ডেমোক্র্যাটরা। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির পূর্বাভাস অনুযায়ী, নিম্নকক্ষের এই নিয়ন্ত্রণ পাওয়ার মাধ্যমে ওয়াশিংটনে ক্ষমতাসীন রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য ভাঙতে চলেছেন ডেমোক্র্যাটরা।

বুধবার (৪ নভেম্বর) এনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডেমোক্র্যাটরা প্রায় ২৪৮টি আসনে জয়লাভ করবে। যদিও এই সংখ্যায় সামান্য কম-বেশি হতে পারে, তবে তা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ২১৮টি আসনের চেয়ে অনেক বেশি হবে।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির ১০২ জন প্রার্থী জয় পেয়েছেন। অন্যদিকে, রিপাবলিকান পার্টির জয়ী প্রার্থীর সংখ্যা ৬০। তবে এখনো ৮৭টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

বিজ্ঞাপন

প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০৪ জন ও রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে অন্তত ২১৮টি আসনে জয় পেতে হবে। এ পর্যন্ত ডেমোক্র্যাটদের ১০৪ জন ও রিপাবলিকানদের ৮২ জন প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন।

এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ফলাফলেও এগিয়ে আছেন ডেমোক্র্যাটরা। এ পর্যন্ত দলটির ৪৫ জন প্রার্থী জয় পেয়েছেন, আর রিপাবলিকানদের জয়ী প্রার্থীর সংখ্যা ৩৬। দুই দলেরই আরও সাতজন করে প্রার্থী নিজ নিজ আসনে এগিয়ে রয়েছেন। সিনেটের ৩টি আসনের ফলাফল ঘোষণা এখনো বাকি।

সিনেটের নিয়ন্ত্রণ পেতে কোনো দলকে ৫১টি আসন নিশ্চিত করতে হবে। সিনেটের মোট ১০০ আসনের মধ্যে এ বছর নির্বাচন হচ্ছে না-এমন ৩৪টি আসন ডেমোক্র্যাট-সমর্থিত ও ৩১টি রিপাবলিকান-সমর্থিত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর