Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রথমবার বিগ ব্যাশে মোস্তাফিজ, খেলবেন মেলবোর্ন রেনেগেডসে

স্পোর্টস করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৫:০৫

বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন, টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা ৪০০-এর বেশি। অথচ অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) কখনোই খেলা হয়নি মোস্তাফিজুর রহমানের। এবার সেই অপেক্ষা ফুরাচ্ছে বাংলাদেশের বাঁহাতি পেসারের। বিগ ব্যাশের ১৬তম আসরে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন মোস্তাফিজ।

বুধবার (৪ নভেম্বর) মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে রেনেগেডস। কাঁধের অস্ত্রোপচারের কারণে আসন্ন মৌসুম থেকে ছিটকে যাওয়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের জায়গায় তাঁকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

মোস্তাফিজকে দলে পেয়ে সন্তুষ্ট রেনেগেডসের প্রধান কোচ লুক রনকি। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার সামর্থ্যকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার। রেনেগেডসের বিবৃতিতে রনকি বলেন, ‘মোস্তাফিজ বিশ্বের বিভিন্ন জায়গায় টি-টোয়েন্টি ক্রিকেটে নিজেকে ম্যাচজয়ী বোলার হিসেবে প্রমাণ করেছে। পাওয়ারপ্লে ও ইনিংসের শেষ দিকে উইকেট নেওয়ার যে সামর্থ্য তার আছে, আমাদের বোলিং আক্রমণে ঠিক সেটিই প্রয়োজন ছিল।’

বিজ্ঞাপন

দর্শকদের কাছেও মোস্তাফিজের বোলিং উপভোগ্য হবে বলে আশা রনকির। তিনি বলেন, ‘বিগ ব্যাশের দর্শকেরা এমন ক্রিকেটারদের পছন্দ করেন, যারা এক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। মোস্তাফিজ ঠিক সেটিই করতে পারে। তার প্রতিটি বলেই বিশেষ কিছু ঘটার সম্ভাবনা থাকে। পুরো মৌসুমে তার বোলিংয়ের রোমাঞ্চ উপভোগ করতে আমাদের সমর্থকেরা মুখিয়ে থাকবে।’

বিগ ব্যাশে মোস্তাফিজ হবেন তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার। এর আগে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। সাকিবও খেলেছেন রেনেগেডসের হয়ে। আর গত আসরে হোবার্ট হারিকেনসের হয়ে খেলা রিশাদ এবারও একই দলের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছেন।

প্রথমবার বিগ ব্যাশে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মোস্তাফিজও। রেনেগেডসের বিবৃতিতে বাংলাদেশি পেসার বলেন, ‘মেলবোর্ন রেনেগেডসের হয়ে প্রথমবার বিগ ব্যাশে খেলার অপেক্ষায় আছি। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে (এমসিজি) নিজেদের ঘরের মাঠ হিসেবে পাওয়া আমার জন্য বিশেষ কিছু হবে। নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং নিজের অভিজ্ঞতা দিয়ে দলকে সাহায্য করতে আমি রোমাঞ্চিত।’

প্রথমবার বিগ ব্যাশ থেকে ডাক পাওয়া মোস্তাফিজ এখন পর্যন্ত ৩৩১ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন ৪২৩টি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর