Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৭:২৯

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান।

বান্দরবান: উৎসবমুখর পরিবেশে বান্দরবান প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের মিলনায়তনে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সাবেক সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসিরুল আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কমিটির সহ-সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক লিটন, সাধারণ সম্পাদক এন. এ. জাকির, যুগ্ম সম্পাদক রিজভী রাহাত, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইসহাক এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাদেক হোসেন চৌধুরী, নির্বাহী সদস্য আবুল বশর সিদ্দিকী, নির্বাহী সদস্য কৌশিক দাশসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ নাসিরুল আলম বলেন, ‘বান্দরবান প্রেসক্লাবকে একটি ঐক্যবদ্ধ ও পেশাদার সাংবাদিকদের সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করে যাব। প্রেসক্লাবের উন্নয়ন, সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ তৈরিতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করবে। এ দায়িত্ব পালনে তিনি প্রেসক্লাবের সকল সদস্যদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।’

অনুষ্ঠানের শেষে বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু বলেন, ‘প্রেসক্লাবের দায়িত্ব নতুন কমিটির কাছে হস্তান্তর করতে পেরে আমি আনন্দিত। দায়িত্বে থাকাকালে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। নতুন নেতৃত্ব প্রেসক্লাবের ঐতিহ্য ও ঐক্য বজায় রেখে সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি। নতুন কমিটির প্রতি আমার আন্তরিক শুভ কামনা রইলো।’

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর