ঢাকা: দেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৬ জন।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১ হাজার ৮৬৬ জনের মধ্যে বরিশাল বিভাগে ২০৬ জন, চট্টগ্রাম বিভাগে ২৫৬ জন, ঢাকা বিভাগে ৮৬৮ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬৬ জন, রাজশাহী বিভাগে ১৭১ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ৪৪৫ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছে ৫ হাজার ৯৩৬ জন রোগী। এই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন।