চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় মুমিন হত্যা মামলার প্রধান পলাতক আসামি হেলাল উদ্দিন ওরফে রিয়াদকে (২৫) কুমিল্লা থেকে গ্রেফতার করেছে এসআরবি।
বুধবার (৪ নভেম্বর) এসআরবি-৭-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুমিল্লার বরুড়া থানার ঝলম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসআরবি-৭ চট্টগ্রাম ও এসআরবি-১১ নারায়ণগঞ্জের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হেলাল উদ্দিন লোহাগাড়া থানার ২০২৫ সালের ৬ ফেব্রুয়ারি দায়ের করা মুমিন হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে কুমিল্লার বরুড়ায় অভিযান চালানো হয়।
এসআরবি-৭-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেফতারের পর হেলাল উদ্দিনকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য লোহাগাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।