Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নিউজ প্রচার কেন্দ্র করে ইকবাল সোবহানকে হেফাজতে নেয় ডিবি

স্টাফ করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ২০:১২ | আপডেট: ৪ নভেম্বর ২০২৬ ২০:১৩

সিনিয়র সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন। ছবি: সংগৃহীত

ঢাকা: একটি নিউজ প্রচারকে কেন্দ্র করে সেখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে ইকবাল সোবহান চৌধুরী ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

বুধবার (৪ নভেম্বর) সন্ধায় ডিএমপি মিডিয়া সেন্টারে তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

আকতার হোসেন বলেন, ‘বর্তমানে তাদের সঙ্গে ডিবি পুলিশ কথা বলছে। তাদের নিরাপদে হেফাজতে নিয়ে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের আটক বা গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।’

বিজ্ঞাপন

এদিন দুপুরে রাজধানীর মহাখালীতে বেসরকারি টেলিভিশনের নিউজের কার্যালয় থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি নিউজের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী এবং ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজিব ঘোষকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে, গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর