Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নোয়াখালীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ১৯:৫৯

শিশু শামীম।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজুবলি ইউনিয়নে পানিতে ডুবে শামীম হোসেন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে নিজ বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই শিশুটি।

নিহত শিশু শামীম ওই উপজেলার চরজুবলি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হারুনের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল থেকে পরিবারের অজ্ঞাতে সে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা শামীমকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে শামীমকে না পেয়ে বুধবার সকালে বাড়ির পুকুরে পানির সেচপাম্প লাগিয়ে পানি কমানো হয়। পুকুরের পানি কিছু কমার পর শামীমের মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন। পরে তারা শামীমের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

বিজ্ঞাপন

চরজব্বর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হাসান বলেন, ‘পানিতে ডুবে শিশুটির মৃত্যুর বিষয়টি কেউ আমাকে জানায়নি।’

বিজ্ঞাপন

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
৪ নভেম্বর ২০২৬ ১৯:৫১

আরো

সম্পর্কিত খবর