Sunday 01 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যশোরে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ নভেম্বর ২০২৬ ১১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোর: যশোরের কেশবপুরে ব্রাহ্মণডাঙ্গা গ্রামের একটি ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের দুই নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হবে।

শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টার দিকে মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় এলাকাবাসী।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান জানান, ফরেনসিক বিভাগের দল আসার পর মরদেহের সুরতহাল রিপোর্ট করা হবে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত হয়নি। অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে দিয়ে গেছে কিনা এমন প্রশ্নের উত্তরের ওসি জানান, তদন্ত করে নিশ্চিত না হওয়ায় পর্যন্ত মন্তব্য করা যাবে না।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর