Wednesday 04 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৬ ২০:৫১

সংঘর্ষ চলাকালীন মুহূর্ত।

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাইয়ে প্রেম করে পালিয়ে বিয়ে করাকে কেন্দ্র করে উপজেলার হলিমপুর ও মাটিয়াপুরের দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এতে উভয় গ্রামের ২০ জন আহত হয়েছেন।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে দিরাই উপজেলার হলিমপুর ও মাটিয়াপুর গ্রামের মধ্যবর্তী একটি মাঠে এ সংঘর্ষ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, করিমপুর ইউনিয়নের হলিমপুর গ্রামের একটি মেয়েকে নিয়ে পালিয়ে যান মাটিয়াপুর গ্রামের যুবক। এ ঘটনায় গ্রাম দু’টির প্রভাবশালী গোষ্ঠীদের মাঝে উত্তেজনা চলছিল। পরে মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের মধ্যবর্তী মাঠে দু’টি গ্রামের প্রভাবশালী পরিবারের সদস্য ও গ্রামবাসী দেশীয় অস্ত্র এবং ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘দুইটি গ্রামের প্রভাবশালী পরিবারের ছেলে-মেয়ে প্রেম করে পালিয়ে যাওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর