Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘আমরা নারী’ ও ‘এরিস্টো আই হাসপাতাল’র মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২১:৪৫

-ছবি : সংগৃহীত

ঢাকা: নারীর স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক ক্ষমতায়ন এবং জনস্বাস্থ্যসেবার প্রসারে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে কৌশলগত স্বাস্থ্যসেবা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন ‘আমরা নারী’ এবং বিশেষায়িত চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠান এরিস্টো আই হাসপাতাল।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর মিরপুর রোডে অবস্থিত এরিস্টো আই হাসপাতালের নিজস্ব প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় ‘আমরা নারী’র নিবন্ধিত সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা এরিস্টো আই হাসপাতালে বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা ও বিভিন্ন স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড়সহ নানা প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা পাবেন।

বিজ্ঞাপন

‘আমরা নারী’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বিপ্লব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সেক্রেটারি (লিগ্যাল অ্যাডভোকেসি) ব্যারিস্টার ফারজানা আওয়াল তটিনী এবং সেক্রেটারি (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) ডা. রাকিবুল হাসান মুরাদ।

অন্যদিকে, এরিস্টো আই হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী প্রফেসর মেজর জেনারেল (অব.) ডা. কামরুল হাসান খান, হেড অব অপারেশন্স প্রফেসর ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মুহাম্মদ দেলোয়ার হোসাইন এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আনামুল হক।

কেবল চিকিৎসায় ছাড় নয়, প্রতিষ্ঠান দুটি যৌথভাবে চক্ষুস্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ এবং প্রতিরোধমূলক স্বাস্থ্যশিক্ষা বিস্তারে কাজ করবে। এ উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা সামাজিক ও প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্মে সচেতনতামূলক সেমিনার, মতবিনিময় সভা ও বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্যোক্তারা জানান, আগ্রহী যেকোনো নাগরিক ‘আমরা নারী’র অফিসিয়াল ওয়েবসাইট -এ ভিজিট করে সম্পূর্ণ বিনামূল্যে সাধারণ সদস্য হতে পারবেন। নিবন্ধিত হওয়ার পর থেকেই তারা চুক্তি অনুযায়ী নিজ ও পরিবারের জন্য এই বিশেষায়িত চক্ষু চিকিৎসার সুযোগ নিতে পারবেন। মানবিক মূল্যবোধ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং পারস্পরিক সহযোগিতার সমন্বয়ে এই উদ্যোগ দেশের নারী, পরিবার, শিক্ষার্থী এবং বৃহত্তর জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক অবদান রাখবে- এমনটাই প্রত্যাশা দুই প্রতিষ্ঠানের।

সারাবাংলা/এমএইচ/এসআর 
বিজ্ঞাপন

আরো