Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২০:৫১

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে মায়ের জন্য সেলাইয়ের সুতা কিনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রোকন ইসলাম (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার তারাগুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকন ইসলাম ওই এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রোকনের মা তাকে দর্জির সেলাইয়ের সুতা কিনে আনতে বলেন। মায়ের কথা রাখতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন তিনি। পথে তারাগুনিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন রোকন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

এদিকে, নিহতের কাছে মোবাইলফোন কিংবা জাতীয় পরিচয়পত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে অজ্ঞাতপরিচয় হিসেবে তার মরদেহ হাসপাতালের বারান্দায় রাখা হয়। এর কিছুক্ষণ পর হাসপাতালে আসা রোকনের এক ফুফু বারান্দায় পড়ে থাকা মরদেহটি দেখতে পান। কাছে গিয়ে মুখ দেখতেই চিনতে পারেন নিজের ভাতিজাকে।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর