Thursday 05 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে মাদক মামলায় নারীসহ ২ জনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৫ নভেম্বর ২০২৬ ২৩:৫৯

সিরাজগঞ্জ: জেলায় পৃথক দুটি মাদক মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের একজনকে ২০ হাজার এবং অপরজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে যথাক্রমে দুই মাস ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমীন এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ডুমুরিয়া গ্রামের আইভি খাতুন এবং একই উপজেলার মাটিকাটা গ্রামের মামুনুর রশিদ।

বিজ্ঞাপন

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৯ জুন সিরাজগঞ্জ রোড গোলচত্বরে চেকপোস্ট পরিচালনার সময় র‌্যাব-১২ সদস্যরা চাঁপাইনবাবগঞ্জ থেকে চট্টগ্রামগামী তিশা স্পেশাল পরিবহনের একটি বাসে তল্লাশি চালান। এ সময় যাত্রী মামুনুর রশিদের ব্যাগ থেকে ৪০৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

অন্যদিকে, ২০২১ সালের ২৭ জুলাই একই এলাকায় র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় একটি বাস থেকে পালানোর চেষ্টা করলে আইভি খাতুনসহ দুজনকে আটক করা হয়। পরে আইভির কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।

দুটি মামলায় সাক্ষ্য-প্রমাণ ও বিচারিক কার্যক্রম শেষে আদালত আইভি খাতুন ও মামুনুর রশিদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তবে অপর আসামি সোমা খাতুনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর