Saturday 07 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বিএনপির সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ নভেম্বর ২০২৬ ২০:০৭

সমাবেশ।

চাঁপাইনবাবগঞ্জ: ‘আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, চলবে অবিরাম’—এই স্লোগানকে সামনে রেখে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

শনিবার (৭ই নভেম্বর) বিকেল ৩টায় হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ও সাবেক সংসদ সদস্য জনাব মো. হারুনুর রশীদ। সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট ও সাবেক সংসদ সদস্য জনাব সৈয়দা আশিফা আশরাফী পাপিয়া।

বিজ্ঞাপন

সমাবেশে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম।

সমাবেশে বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের সংকল্প ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর