Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিদেশি পিস্তল-গুলিসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৪ সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৬ ১০:০৪

গ্রেফতার। প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ কিশোর গ্যাং ও অপরাধী চক্র ‘ফোর স্টার’ গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৪)।

রোববার (৮ নভেম্বর) সকালে এসআরবি-৪ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার চারজন হলেন— সাগর, রায়হান, আরিফ এবং মাউড়া সাঈফ। অভিযানকালে তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ৩ রাউন্ড গুলি (এমুনিশন) উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মিরপুর এলাকা থেকে সংঘবদ্ধ এই অপরাধী চক্রের চার সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সঙ্গে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ততা পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এদিকে, গ্রেফতার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং এ সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর